আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩২

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরার সাচানি গ্রামে অতর্কিত হামলায় মাসুদ নামে এক যুবক খুন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের সাচানি গ্রামে অতর্কিত হামলায় মাসুদ মোল্যা (৩২) নামে এক যুবক খুন হয়েছে। সে ওই গ্রামের দাউদ মোল্যার ছেলে।

স্থানীয়রা জানায়, চেয়ারম্যান নির্বাচন নিয়ে এই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কবির হোসেন এবং সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। ইতোপূর্বে উভয় গ্রুপের মধ্যে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার সকাল ১০টার দিকে সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান সমর্থক মাসুদ বাড়ির সামনে একটি দোকানে বসেছিল। এ সময় বর্তমান চেয়ারম্যান কবির গ্রুপের সদস্য কাজল তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। ঘটনার পর উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসাপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

অতর্কিত হামলার কারণে তার মৃত্যু হলেও ঠিক কী কারণে এবং কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে সেটি জানাতে পারেন নি তার স্বজনরা।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব জানান, ঘটনার সংবাদ পাওয়ার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology