আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১২

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরার সাজিয়াড়া শলুয়াপাড়ায় পঞ্চম শ্রেণির শিশুর আত্মহত্যা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার সাজিয়াড়া শলুয়াপাড়ায় শনিবার সকালে মায়ের উপর অভিমান করে পঞ্চম শ্রেণীর শিশু মনজিলা আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে।

প্রতিবেশিরা জানায়, শলুয়াপাড়ার সবজি ব্যবসায়ী মনজুরুল ইসলামের মেয়ে সাগরিকা খাতুন মনজিলা (১১) কুকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। তার ছোট ছেলেটির বয়স ৬ বছর।

সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা গুছিয়ে না রাখায় মনজিলার মা বেশ কয়েকবার তাকে গালমন্দ করে। এতে সে বেশ অভিমান করে। কিন্ত সকাল ১০ টার দিকে মনজুরুল মাঠে কৃষিকাজে এবং মা বাড়ির বাইরে অন্য কাজে ব্যস্ত ছিল এমন সময় মনজিলা ঘরের মধ্যে গলায় ওড়না পেচিয়ে ফাঁস নেয়। পরে ঘটনাটি জানতে পেরে এলাকাবাসির সহায়তায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই শিশুটির মৃত্যু হয়।

শিশুটির বাবা মনজুরুল ইসলাম জানান, আমার প্রথম সন্তান। অনেক আদরের। তার জন্যে আমি সবকিছুই করতে পারি। সন্তানের ভালো’র জন্যে মা গালমন্দ করতে পারে। কিন্তু সে জন্যে আত্মহত্যা করতে হবে কেনো?

মেয়েটির মাথায় কোনো সমস্যা থাকতে পারে। কিংবা জ্বীনে ভর করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, মেয়েটির গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার মতো উল্লেখযোগ্য কিছু জানা যায়নি।  প্রাথমিকভাবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology