আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় অ্যাড. রুপার মৃত্যুর ঘটনায় জেলা আইনজীবী সমিতির মানববন্ধন সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় অ্যাডভোকেট সাবিকুন্নাহার রুপার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার সকাল ১০ টায় মাগুরা জেলা জজ কোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ৬ মে সকালে অ্যাডভোকেট সাবিকুন নাহার রুপা শহরের পারনান্দুয়ালি গ্রামে শ্বশুরবাড়িতে কীটনাশক পান করে আত্মহত্যা করে।

বিয়ের দীর্ঘ ১২ বছর পরও কোন সন্তান না হওয়ায় রুপার স্বামী ব্যবসায়ী তমাল মাহমুদ সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনায় অপমানিত হয়ে অ্যাডভোকেট রুপা আত্মহত্যা করতে বাধ্য হন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ মৃত্যুর জন্যে স্বামী তমাল মাহমুদকে দায়ি করে তার শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

আয়োজিত মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এসকেন্দার আযম বাবলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম, অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিলসহ আরো অনেকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology