আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০১

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় আইয়ুব বাচ্চুর স্মরণে মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা

মাগুরা প্রতিদিন ডটকম :প্রয়াত সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার মাগুরা শহরের শিবরামপুরে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়।

রাত ৮টায় জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর স্মরণে আইয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে সঙ্গীত সন্ধ্যার উদ্বোধন করেন শাওন।

পরে একে একে গান পরিবেশন করেন মাগুরার জনপ্রিয় কণ্ঠশিল্পী সাইফুল ইসলাম হিরক, সুমন, বিকাশ সরকার, মিলন এবং বৈদ্যনাথ কাঞ্চন। সঙ্গীত সন্ধ্যায় অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন ডিএসবি’র উপ-পরিদর্শক মাহবুব এবং বেনজু।

শিল্পীরা দেশের প্রয়াত সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া জনপ্রিয় গানগুলির মধ্যে “তারা ভরা রাতে, যেওনা চলে বন্ধু আমায়, সুখের এই পৃথিবী, কবিতা তুমি, ফেরারি এই মন, আমার একটা নির্ঘুম রাত, আমি বারো মাস, তুমি যেনো কেমন হয়ে গেছো কিছুটা অপরিচিত এলোমেলো এবং ওই দূর আকাশের তারারে বলে দে না কোনটা আমার মা” পরিবেশন করেন।

দেশের খ্যাতনামা এই সঙ্গীত শিল্পীর স্মরণে পরিবেশিত গানগুলি সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত মাগুরার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিমোহিত হয়ে উপভোগ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology