আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় আওয়ামীলীগের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা

মাগুরা প্রতিদিন ডটকম : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চার বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য ‘বিজয় শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১ টায় শহরের নোমানী ময়দান থেকে বের হওয়া শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় মাগুরা সদরের ১৩ ইউনিয়ন থেকে আগত দলীয় নেতা-কর্মীরা ঢাক-ঢোল পিটিয়ে, বাঁশি বাজিয়ে, গরু ও ঘোড়ার গাড়ির সুসজ্জিত বহর নিয়ে অংশ নেয় ।

এর আগে নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামীলীগ সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাবেক জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলামসহ জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology