আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৩১

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় আওয়ামীলীগ নেতা হেলাল খানকে কুপিয়ে জখম

মাগুরা প্রতিদিন ডটকম : ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে বুধবার মাগুরা পৌর আওয়ামীলীগের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হেলাল খান সন্ত্রাসি হামলার শিকার হয়েছেন। তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিত্সাধিন হেলাল খান জানান, ঠিকাদারী ব্যবসার লেনদেন নিয়ে পিটিআই পাড়ার রুবেলের সঙ্গে তার বিরোধ চলছিল। বুধবার সকাল ১১ টায় তিনি রুবেলের কাছে পাওনা ৩ লাখ ৩ হাজার টাকা দাবি নিয়ে গেলে রুবেল ঘর থেকে বেরিয়ে ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এতে তার ডান কাঁধে গুরুতর জখম হয়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে ভর্তি করে।

ঘটনার বিষয়ে অভিযুক্ত রুবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology