আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৫

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খানের ১ম মৃত্যুবার্ষিকীতে দলীয় কর্মসূচি গ্রহণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার মাগুরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকালে কবর জিয়ারত ও বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে স্মরণসভা ও মিলাদ মাহফিল।

তানজেল হোসেন খান ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থেকে অংশ নেন তিনি। পরবর্তীতে জেলা আওয়ামীলীগের সভাপতিসহ বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধে রয়েছে তার অসামান্য অবদান।

আলহাজ্ব তানজেল হোসেন খান ২০২০ সালের ২০ জানুয়ারি সকাল ৬ টায় ৭৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন হৃদরোগসহ বার্ধক্য জনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর পর ওই দিন বিকালে মাগুরা পিটিআই মাঠে রাষ্ট্রীয় সম্মান ও জানাযা শেষে স্থানীয় পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology