আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৫৩

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় আদালতের রায়ে সাবেকমন্ত্রী লতিফ সিদ্দিকী খালাস

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়েরকৃত মামলায় খালাস পেয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

বুধবার দুপুরে মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমীন এ রায় দেন। অন্যদিকে, এ রায়ে অসন্তষ্ট বাদী পক্ষ উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করবেন জানিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী ওয়াশিকুর রহমান কল্লোল বলেন,‘এ রায়ে আমরা অসন্তষ্ট। কারণ মামলাটি দায়েরের পর আদালত লতিফ সিদ্দিকীকে স্বশরীরে মাগুরা আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু লতিফ সিদ্দিকী এ পযর্ন্ত আদালতে হাজির হননি। বাদী এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্ক সিটির জ্যাকশন হাইটস হোটেলের এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকি পবিত্র ইসলামের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহম্মদ (সাঃ), পবিত্র হজ, তাবলিগ জামাত সম্পর্কে অবমাননাকর ও বিতর্কিত মন্তব্য করেন। সে কারণে ২০১৪ সালের ১৬ অক্টোবর মাগুরা সদরের বগিয়া গ্রামের বাসিন্দা সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার তার বিরুদ্ধে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগে আদালতে এ মামলাটি করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology