আজ, বুধবার | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৩৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

মাগুরায় আন্ত:জেলা ডাকাতদলের দুই সদস্য আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সোমবার রাতে আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃতরা হলো আব্দুল মান্নান (২০) ও মুসাক (২০)। তাদের উভয়ের বাড়ি মাগুরা মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মঙ্গলবার দুপুরে জানান, গত ১৯ জুন রাতে মাগুরা-নড়াইল সড়কের বাটাজোড় নামকস্থানে রাস্তায় গাছের গুড়ি ফেলে আব্দুল মান্নান, মুসাকসহ সংঘবদ্ধ ডাকাতচক্র পথচারীদের নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে এ বিষয়ে সদর থানায় মামলা হয়। পুলিশ এ ঘটনায় তদন্ত শেষে মাদারিপুর এলাকা থেকে আব্দুল মান্নান (২০) ও মুসাক (২০) কে আটক করে।

আটককৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology