আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২০

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি ঘোষণা

মাগুরা প্রতিদিন ডটকম : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২১ উপলক্ষে বৃহস্পতিবার মাগুরায় সংবাদ সম্মেলন করেছে মাগুরা জেলা মহিলা পরিষদ।

নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সম অধিকার নিশ্চিত কর-এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে সংগঠনের পক্ষ থেকে পক্ষকাল ব্যাপী গৃহিত কর্মসূচি ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ নভেম্বর ও ৩ ডিসেম্বর বিভিন্ন এলাকায় নারীদের নিয়ে উঠোন বৈঠক, ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উদযাপন এবং ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসের সমাপনী অনুষ্ঠান।

বৃহস্পতিবার বিকালে মাগুরা জেলা মহিলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভানেত্রি মমতাজ বেগম।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় কমিটির সদস্য লিপিকা দত্ত, মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক পাপিয়া খন্দকার, মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, সাংবাদিক সঞ্জয় রায় চৌধুরী, আবু বাসার আখন্দ, অলোক বোস, রূপক আইচ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে নানা দিক এবং প্রতিকারের বিষয় সমূহ নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology