আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০০

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা রোগী

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সন্দেহভাজন রোগী এবং সনাক্তের সংখ্যা বিবেচনায় গত মে মাসের চেয়ে চলতি জুন মাসের প্রথম ৯ দিনেই আক্রান্তের হার প্রায় তিনগুন। আগামি দিনগুলোর জন্যে যা অশনি সংকেত বলে মনে করছেন পর্যবেক্ষক মহল।

মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, চলতি মাসের ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত সন্দেহভাজন মোট ২ শত ৬২ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে ৩৬ জন করোনা পজিটিভ বলে সনাক্ত হয়েছে। যার হার প্রায় ১৪ শতাংশ।

অন্যদিকে মে মাসে মোট ৫ শত ৬২ জনের নমুনা পরীক্ষায় ৩২ জন পজিটিভ হিসেবে আক্রান্তের হার ছিল ৫ দশমিক ৭ শতাংশ এবং এপ্রিল মাসে ৯ শত ৯১ জনের পরীক্ষায় ১ শত ৩৯ জন করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়। যার শতকরা হার ১৪ শতাংশ।

এ অবস্থায় এখনই সচেতন না হলে আগামি দিনগুলো উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশঙ্কা করছেন।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান বলেন, জেলা প্রশাসনের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে নিয়োমিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। সকলেই বিষয়টি মনিটরিং করছি। করোনার প্রাদূর্ভাব মোকাবেলাই সকলকেই সচেতন হতে হবে।

বিরাজমান পরিস্থিতিতে সকলের জন্যে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology