আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:১৯

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় ফার্মেসি মালিকসহ দুইজনকে ভ্রাম্যমান আদালতে জেল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ইয়াবা সেবন ও নিষিদ্ধ মাদক বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দুইজনকে কারাদণ্ড দিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক ইফতেখার মোহাম্মদ উমায়েরের উপস্থিতিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনিন আক্তার স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ দণ্ডাদেশ দেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক আতোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পারনান্দুয়ালী এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিনের ছেলে আসিফ হাসানকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। তার কাছ থেকে আরও ৪পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আসিফ হাসানকে ১ বছরের কারাদন্ড ও নগদ ২হাজার টাকা জরিমান করা হয়।

উপ-পরিদর্শক আতোয়ার রহমান জানান, দণ্ডপ্রাপ্ত আসিফ হাসানের দেয়া তথ্যের ভিত্তিতে শহরের সৈয়দ আতর আলী রোডের আশা ফার্মেসীতে অভিযান চালানো হয়। সেখান থেকে বেশ কিছু বিক্রয় নিষিদ্ধ মাদক ট্যাফেনটাডল ট্যাবলেট আটক করা হয়।

স্থানীয়দের উপস্থিতিতে তথ্য প্রমাণের ভিত্তিতে ওই ফার্মেসির মালিক সুজয় বিশ্বাসকে তাত্ক্ষণিকভাবে ৭দিনের বিনাশ্রম কারাদন্ডও নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology