আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৭

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরায় আশুলিয়া থেকে ফেরত যুবক করোনায় আক্রান্ত গ্রাম লকডাউন

মাগুরা প্রতিদিন ডটকম : ঢাকার আশুলিয়া থেকে মাগুরায় ফেরা জীবন নামে এক গার্মেন্টস কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। তার বাড়ি মাগুরার সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের মৃগিডাঙ্গা গ্রামে। আশুলিয়ায় একটি গার্মেন্টসে সে কর্মরত ছিল বলে জানা গেছে।

মাগুরা জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই মৃগিডাঙ্গা গ্রামটিকে লক ডাউন ঘোষণা করা হয়েছে।

মাগুরার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জীবন (২৪) নামের ওই যুবক গত ১৭ এপ্রিল পরিবারের আরো তিন সদস্যের সাথে মাগুরায় গ্রামের বাড়ি মৃগিডাঙ্গায় ফিরে আসে। এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে প্রশাসন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করে। পরে মঙ্গলবার জীবনসহ ওই পরিবারের ৪ সদস্যের নমুনা পরীক্ষার জন্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়।

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, ৪ জনের নমুনা পাঠানো হলেও বুধবার কেবল জীবন নামের যুবকটির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে আক্রান্ত ওই যুবক এবং পরিবারের অন্য কারো শরীরে করোনা রোগীর কোনো উপস্বর্গ জ্বর, সার্দি, কাশি দেখা যায়নি।

এদিকে যশোর পিসিআর ল্যাব থেকে রিপোর্ট পাওয়ার পর স্বাস্থ্য বিভাগ, জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। আক্রান্ত যুবককে বাড়িতেই কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও বাড়ির অন্যান্যদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি মৃগিডাঙ্গা গ্রামটিকে লক ডাউন ঘোষণা করা হয়েছে।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, মাগুরায় ফেরার পরই ওই পরিবারটিকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হলেও এই কয়দিনে সে বেশকিছু মানুষের সংস্পর্ষে এসেছে। ওইসব ব্যক্তিদের খুঁজে বের করে তাদেরকেও কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology