আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৫৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় ইনডিয়া ফেরত আরও ৪৫ যাত্রী কোয়ারেন্টাইনে

মাগুরা প্রতিদিন ডটকম : ইনডিয়া ফেরত আরও ৪৫ যাত্রীকে মাগুরার দুটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শনিবার চিকিৎসা সংক্রান্ত কাজ শেষে তারা যশোরের বেনাপোল বন্দর হয়ে দেশে প্রবেশ করে।

মাগুরা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার চেকপোস্ট পেরিয়ে ওইসব যাত্রী বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে তাদেরকে বিভিন্ন জেলায় কোয়ারেন্টাইনে রাখার জন্যে পুলিশ প্রহারায় পাঠানো হয়। তারই অংশ হিসেবে মাগুরায় একটি রিজার্ভ পরিবহনে করে মোট ৪৫ যাত্রীকে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩৮ জনকে মাগুরা শহরের ভায়নার মোড়ে মণ্ডল হোটেল এবং বাকি ৭ জনকে ঈগল হোটেলে ১৪ দিনের জন্যে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলাতে।

হোটেলে প্রবেশের আগে মাগুরা স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি কোয়ারেন্টাইন কালিন স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তাদেরকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান।

মাগুরা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানিয়েছেন, এর আগে ৮ মে ইনডিয়া থেকে ১০১ জন যাত্রীকে মাগুরা শহরের হোটেল সৈকতসহ মোট তিনটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। তাদের মধ্যে ৩ জন করোনা আক্রান্ত হওয়ায় তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তবে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology