আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫১

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় ইমন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থি ইমন হত্যার বিচারের দাবিতে শনিবার মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার গ্রামবাসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানব্বন্ধন চলাকালে বক্তরা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

তারা বলেন , ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও আসামীদেরকে পুলিশ ধরতে ব্যর্থ হয়েছে। পুলিশ কেনো খুনিদের ধরতে পারছে না এ নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরী হয়েছে। দ্রুত এই খুনিদের গ্রেুফতার করা না হলে কঠোর আনন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে উপস্থিত ইমনের বাবা ইসলাম মোল্যা বলেন, আমার ছেলেকে যারা গলাকেটে হত্যা করেছে তাদের ফাঁসি চাই এবং পুলিশ পারেনা এমন কিছু নেই। অথচ তারা এই খুনিদের গ্রেফতার করছে না।

ইমন হত্যার বিষয়ে মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান বলেন, পুলিশের একটি স্পেশাল টিম কাজ করছে আসামীদের ধরার জন্য। অচিরেই আমরা তাদের গ্রেুফতার করতে সক্ষম হবো। খুনি যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।

উলেখ্য, ২ জুলাই সোমবার সকালে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালির পাড়ুয়ারকুল গ্রামের একটি কলা বাগান থেকে ইমনের মস্তকবিহিন লাশটি উদ্ধার করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology