আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১৩

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় ইয়াবা বিক্রির সময় পুলিশের কনস্টেবল আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ইয়াবা বিক্রির সময় আবুল বাশার নামে পুলিশের এক কনস্টেবলকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। সে সদর উপজেলার হাজিপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত।

মাগুরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুর রহিম জানান, মঙ্গলবার রাতে কনস্টেবল আবুল বাশার (কং-৮৩৫) সদর উপজেলার হাজিপুর গ্রামের মোমিন শেখের ছেলে মাদক ব্যবসায়ী রাজিব হোসেনকে নিয়ে শহরের কাঁচাবাজার এলাকায় যায়। ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্যে সেখানে একজন ক্রেতার জন্যে তারা অপেক্ষা করছে এমন খবর পেয়ে রাত ১০ টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কনস্টেবল আবুল বাশার ও তার সহযোগী রাজিব হোসেনকে আটক করা হয়।

পুলিশ সদস্য আবুল বাশার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বড়দিয়া গ্রামের আবদুল জব্বারের ছেলে। তার সহযোগী রাজিব হোসেন মাগুরার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও পরিদর্শক আবদুর রহিম জানান।

এ বিষয়ে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology