আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫০

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা ও দোয়া

মাগুরা প্রতিদিন ডটকম : ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শুক্রবার মাগুরা জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) জীবন আদর্শের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।

মাগুরা জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমুখ।

পরে দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology