আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় এক্সট্রা মহরারদের অনির্দিষ্ট কালের জন্যে কর্মবিরতি

মাগুরা প্রতিদিন ডটকম : প্রয়োজনের অতিরিক্ত লোকবল নিয়োগের প্রতিবাদে এবং দির্ঘদিনের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অনির্দিষ্ট কালের কর্মবিরতির শুরু করেছে মাগুরা সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত এক্সট্রা মহরার নকল নবিশগন।

এক্সট্রা মহরার নকল নবিশ এসোসিয়েশন মাগুরা জেলা শাখা রোববার থেকে তাদের এই কর্মসুচি শুরু করা হয়েছে।

এসোসিয়েশনের জেলা সভাপতি দেলোয়ার হোসেন বলেন, মাগুরা সাব রেজিস্ট্রি অফিসে যে পরিমান কাজ সম্পাদন হয়ে থকে তাতে করে ১৫ থেকে ২০ জনই যথেষ্ট। সেখানে এ অফিসে বর্তমানে ৩৬ জন নকল নবিশ কর্মরত রয়েছে। যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি।

তিনি বলেন, এমনিতে এখানে কাজের সংকট রয়েছে। আবার নির্দিষ্ট কোন বেতন ভাতা ছাড়া কাজের উপর ভিত্তি করে প্রাপ্ত কমিশনের অর্থ প্রয়োজনের তুলনায় সামান্য যা দ্বারা জীবনের চাহিদা মেটাতেই হিমসিম খাচ্ছেন তারা, সেটাও প্রায় ১৪ মাস যাবত বন্ধ বকেয়া পড়ে রয়েছে। তা সত্বেও সম্প্রতি এখানে নতুন করে আরও ৪ জন কে নিয়োগ দেয়া হয়েছে। কোন যৌক্তিক কারণ ছাড়াই অতিরিক্ত লোক নিয়োগ করায় সমস্যা আরও বেড়ে গেছে। যে কারণেই অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করতে বাধ্য হচ্ছি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology