আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:১৮

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় এড.সুজাকে আহ্বায়ক এবং মিঠু খানকে সদস্য সচিব করে জেলা জাতীয় পার্টির কমিটি গঠন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় এড. হাসান সিরাজ সুজাকে আহ্বায়ক এবং খান রকিবুল হক মিঠুকে সদস্য সচিব করে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক-০২ এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং মহাসচিব জিয়াউদ্দিন বাবলূর সুপারিশক্রমে ১০১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

নব গঠিত এ আহ্বায়ক কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। নির্বাচিত যুগ্ম আহ্বায়করা হচ্ছেন, ক্যাপ্টেন(অব)খলিলুর রহমান, গোলাম সরোয়ার, কাজী নওশের আলী, আসাদুজ্জামান আসাদ, খসরুল আলম, ওহিদুজ্জামান ওহিদ, অহিদুজ্জামান সাঈদ, আবদুল কুদ্দুস, ফরিদ হোসেন, এড মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সেলিনা হাসান, রফিকুল ইসলাম এবং বিএম এরশাদ।

মাগুরা জেলা জাতীয় পার্টির নব গঠিত কমিটির আহ্বায়ক এড. হাসান সিরাজ সুজা ১০১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology