আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৩৫

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় এনজিওর পক্ষ থেকে ৩৪৮ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : গ্লোবাল এলায়েন্স ফর ইনসিনারেটর অলটারনেটিভস এর আর্থিক সহায়তায় মাগুরার ৩ শত ৪৮ জন পরিচ্ছন্নতা কর্মী ও অসহায় মানুষের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সহায়তায় নানা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার মাগুরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রি বিতরণ করেন।

বরাদ্দকৃত খাদ্য ও সামগ্রির মধ্যে রয়েছে, চাল, ডাল, রান্নার তেল, আলু, লবন, পেয়াজ, ডিটারজেন্ট পাওডার, সাবান, ব্যক্তি সুরক্ষার ট্রাউজার, মাস্ক, গ্লাভস, চটের ব্যাগ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রচার পত্র।

মাগুরার লিড এনজিও সেভ দ্যা ওমেন এণ্ড চিলড্রেন-এসডাব্লিউসি,  ইন্টিগ্রেটেড সোশাল এণ্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-ইসাডো, ওমেন এণ্ড চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-অপরাজিতা এবং এএসডি বাংলাদেশের সহযোগিতায় এসব খাদ্য ও সামগ্রি বিতরণ করা হয়।

বেলা ১২ টায় মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলের সভাপতিত্বে এ অনু্ষ্ঠানে পৌর কাউন্সিলর সাকিবুল হাসান তুহিন, সংশ্লিষ্ট এনজিও কর্মকর্তা আবু ইমাম বাকের, সাবিনা ইয়াসমিন মেরি, কল্যানী রাণি বিশ্বাস এবং বিশ্বজিত বিশ্বাস উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology