আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৪০

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার মাগুরায় জনপ্রিয় স্যাটালাইট টিভি চ্যানেল এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং শহরে বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনু্িষ্ঠত আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি খান তানজেল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক খান হাসান ইমাম সুজা, জেলা জাসদের সেক্রেটারী সমীর চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামিম খান, ক্যাশিয়ার অলোক বোস, সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান ও ইব্রাহিম আলী মোনাল প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনটিভি’র মাগুরা ষ্টাফ করোসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিক।

বক্তরা এনটিভি’র বস্তুুনিষ্ট ও নিরপেক্ষ সংবাদ প্রচারের পাশা-পাশি মানসম্মত বিনোদন মূলক নাটক, টকশো, বিভিন্ন রিয়েলিটি শো অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

১৭ বছরে পদার্পন উপলক্ষে আনন্দ র‌্যালীতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবি, শিক্ষক, ক্রিড়াবিদ, সাংস্কৃতিক কর্মী ও কবি সাহিত্যিকরা অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology