আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৩৩

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় কমিউিনিটি পুলিশিং দিবস পালন

মাগুরা প্রতিদিন ডটকম : ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রসমুক্ত দেশ গড়ি’ এই শ্লোগান নিয়ে মাগুরায় কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে শনিবার সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালী বের হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ও পুলিশ সদস্যদের নিয়ে র‌্যালীটি শহর প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।

মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা ও দায়রা জজ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, দেশকে মাদক, জঙ্গী ও সন্ত্রাসমুক্ত করে সত্যিকারের সোনার বাংলা রূপে গড়ে তুলতে গেলে সচেতন জনগণকে অবশ্যই পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে কমিউনিটি পুলিশিং একটি আধুনিক ও যুগোপযোগী ব্যবস্থা। এ ব্যবস্থার সফল প্রয়োগে ইতিমধ্যে আইন শৃংখলার উন্নয়নে ব্যাপক প্রভাব পড়েছে। দেশের উন্নয়নে জনবান্ধব পুলিশ প্রশাসন নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology