আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৪৩

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় টাউন হল ক্লাবের বিশেষ প্রণোদনা পেলো সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকরা

মাগুরা প্রতিদিন ডটকম : করোনা পরিস্থিতিতে মাগুরার ঐতিহ্যবাহী সংগঠন টাউন হল ক্লাবের বিশেষ প্রণোদনা পেল মাগুরার ২৭ সাংস্কৃতিক কর্মী ও জেলায় কর্মরত ৪২ জন সাংবাদিক।

এ উপলক্ষে সোমবার দুপুরে মাগুরা টাউন হল ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় প্রনোদনা প্রদান ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ক্লাবের সাধারণ সম্পাদক জায়েদ বিন কবির নিশান ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার জামসেদুল আলম, মাগুরা টাউন হল ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুল মজিদসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকদের মধ্যে মোট ১ লক্ষ ৩৮ হাজার টাকা সম্মাননা হিসেবে প্রদান করা হয়।

১৯২৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড গতিশীল রাখতে ইতিবাচক ব্যাপক ভূমিকা রেখে চলেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology