আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৩৪

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় কলেজ ছাত্র পাভেল হত্যা মামলায় একজনের ফাঁসি ৬ জনের যাবজ্জীবন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় কলেজ ছাত্র মেহেদি হাসান পাভেল (১৮) হত্যা মামলার রায়ে সেলিম আজাদ (৫০) নামে একজনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারজানা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।

মামলা সূত্র জানা যায়, ২০১২ সালের ২৬ আগস্ট রাতের বেলা মহম্মদপুর উপজেলার জোকা গ্রামের ইসরাইল মুন্সির ছেলে সেলিম আজাদ গ্রামের পাঠাগারে টেলিভিশন দেখার নাম করে প্রতিবেশি মেহেদি হাসানকে পাভেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওই ঘটনার পর রাত ৩ টার দিকে বাড়ির পাশে তার মৃতদেহ পাওয়া যায়।

এ ঘটনার পর নিহত মেহিদি হাসান পাভেলের বাবা রেজাউর রহমান মহম্মদপুর থানায় ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার যাবতীয় সাক্ষ্য প্রমাণাদি শেষে বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন সেলিম আজাদের স্ত্রী রুমা পারভিন, শ্বশুর আবির হোসেন, শাশুড়ি মোমেনা খাতুন, শ্যালক জাকির হোসেন, সাইদুর রহমান ও সাইদুর রহমানের ছেলে খালিদ হোসেন। তাদের বাড়ি মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে।

মামলার সরকার পক্ষের আইনজীবী আবু বক্কার মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৬ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জারিমানা অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অন্যদিকে আসামী পক্ষের আইনজীবী রোকনুজ্জামান খান বলেন, এই হত্যাকাণ্ডটির প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নেই। বিধায় এই রায় যথাযথ না হওয়ায় সুবিচারের স্বার্থে উচ্চ আদালতে বিচার প্রার্থনা করবো।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology