আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৪২

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় কুকিলা গ্রামের পাটক্ষেতে কিশোরের গলাকাটা লাশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের কুকিলা গ্রাম থেকে বুধবার আল আমিন হোসেন (১৪) নামে এক কিশোরের গলাকটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আল আমিন পেশায় একজন ইজিবাইক চালক।

ভোরে এলাকাবাসি কুকিলা গ্রামে রাস্তার ধারে একটি পাট ক্ষেতের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সে সদর উপজেলার বেঙ্গা বেরইল গ্রামের মৃত হাসান আলির ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় ভাড়ায় যাত্রি নিয়ে আল আমিন জগদল এলাকায় যায়। কিন্তু তারপর থেকেই সে নিখোঁজ ছিল তার পরিবারের লোকেরা দাবি করেছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে কিশোরটির গলাকাটা লাশটি উদ্ধার করা হলেও সেখানে তার ইজিবাইকটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology