আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় কোভিড-১৯ টিকা নেওয়ার হার বাড়ছে প্রতিদিন

মাগুরা প্রতিদিন ডটকম : ১০ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত মাগুরায় মোট ২ হাজার ৩৮২ জন প্রথম ডোজের করোনা টিকা নিয়েছেন। প্রতিদিনই টিকা নেওয়ার প্রতি সাধারণ মানুষের উত্সাহের হার বৃদ্ধি পাচ্ছে বলে স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কোভিড-১৯ টিকা গ্রহিতা মোট ২ হাজার ৩৮২ জনের মধ্যে পুরুষের সংখ্যা ১ হাজার ৬৬৪ জন এবং মহিলার সংখ্যা ৭ শত ১৮ জন।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার ডা: শহিদুলাহ দেওয়ান জানান, ৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ৪ দিনের মধ্যে ১০ ফেব্রুয়ারি বুধবার সবচেয়ে বেশি সংখ্যক মানুষ টিকা নিয়েছেন। এদিন মোট ১ হাজার ৩৩৭ জন টিকা গ্রহণ করেছেন।

এখন পর্যন্ত কোভিড-১৯ টিকা নেওয়ার পর কোনো ব্যক্তির পার্শ্ব প্রতিক্রিয়ায় অসুস্থ্য হওয়ার খবর পাওয়া যায়নি বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology