আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০৫

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় খুলনা বিভাগীয় রেড ক্রিসেন্ট যুব সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন ডটকম : একতা, স্বেচ্ছামূলক সেবা, স্বাধীনতা, মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা ইত্যাদি নানা স্লোগান নিয়ে স্বেচ্ছাসেবা কার্যক্রমকে আরো গতিশীল এবং একটি মানবিক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে শুক্রবার মাগুরায় খুলনা বিভাগীয় রেড ক্রিসেন্ট যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা শহরের নোমানী ময়দানে খুলনা বিভাগের ১০টি এবং গোপালগঞ্জ জেলার রেডক্রিসেন্টের প্রশিক্ষিত প্রায় ৬শত যুবকদের নিয়ে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহহাব।

মাগুরা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, সংসদ সদস্য আরমা দত্ত, আইএফআরসি এর হেড অব ডেলিগেশন সঞ্জীব কাফলে, বিডিআরসিএস এর মহাসচিব কাজী শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিষদের সদস্য মঞ্জুরুল ইসলাম সহ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিটের চেয়ারম্যান ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভাগীয় এ সমাবেশ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পাশাপাশি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেডক্রস এণ্ড রেড ক্রিসেন্ট সোসাইটি’র ব্যবস্থাপনা পরিষদের সদস্য নির্বাচিত  হওয়ায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহহাবকে সংবর্ধনা দেয়া হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology