আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৩৪

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরায় গলায় কাঁচের বল আটকে শিশুর মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার সব্দালপুর গ্রামে খেলতে গিয়ে গলায় কাঁচের মার্বেল আটকে রাফিস নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের জামিরুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, শনিবার সকাল সাড়ে এগারটার দিকে রাফিস তার সমবয়সী দুই চাচাতো ভাই বোনের সাথে বাড়ির উঠোনে খেলা করছিল। বাড়ির বড়রা অন্য কাজে ব্যস্ত এমন সময় কান্নার শব্দে মা সিরিয়া কাছে ছুটে গেলে একটি বল গলায় আটকে গেছে বলে শিশুটি জানায়।

শিশুটির মা সিরিয়া খাতুন জানান, ঘটনার পরপরই সব্দালপুর বাজারে পল্লী চিকিত্সকের কাছে নিয়ে যাই। কিন্তু তিনি মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিত্সক মশিউর রহমান জানান, এখানে আনার আগেই শিশুটির মৃত্যু হওয়ায় কোন চেষ্টা করা সম্ভব হয়নি।

শিশুটির বাবা জামিরুল ইসলাম ঢাকায় চাকরি করেন। জামিরুল-সিরিয়া দম্পতির ১০ বছরের আরেকটি মেয়ে রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology