আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০১

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরায় জননেতা আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বর্ষিয়ান রাজনৈতিক নেতা, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলতাফ হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি এবং আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়েছে।

১২ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০ টায় মাগুরা পৌর কবরস্থানে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মান্নান, পৌর আওয়ামী লীগ সভাপতি বাকি ইমাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুল, জেলা কৃষক লীগ সভাপতি মইনুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বিপু, জেলা শ্রমিক লীগ সভাপতি মোল্যা আবুল কাশেম, সাধারণ সম্পাদক কিশোর খান, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা সহ আরো অনেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে প্রয়াত নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা আলতাফ হোসেনের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

১৯৬২ সালে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে আলতাফ হোসেনের রাজনৈতিক জীবন শুরু। ১৯৬৯ সনের গণ অভ্যুত্থানে তিনি মাগুরায় সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ২০১৩ সনের ১২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology