আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৩৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় জাগরণের নাট্য ও সাংস্কৃতিক উত্সব

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে এবং থিয়েটার ইউনিট মাগুরার সহযোগিতায় বর্ণাঢ্য কর্মসূচিতে “জাগরণের নাট্য ও সাংস্কৃতিক উত্সব অনুষ্টিত হয়েছে। আলোচনা সভা, আবৃত্তি, নৃত্য, সংগীত ও নাটক মঞ্চায়ন উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে থিয়েটার ইউনিটের সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মো: আলী আকবর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান ও মাগুরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাইফুল ইসলাম হিরক।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারশনের সেক্রেটারী জেনারেল কামাল বায়েজিদ এবং ¯^াগত বক্তব্য রাখেন ফেডারেশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাহী সদস্য শাহিনুর আলম লিটন, নারী প্রতিনিধি নাজমা আকতার, থিয়েটার ইউনিটের সাধারণ সম্পাদক আল এমরান।

সাংবাদিক আলিমুজ্জামান উজ্জ্বল ও নাজমা আক্তারের উপস্থাপনায় আবৃত্তি করেন মৌসুমী পারভিন, নৃত্য পরিবেশন করেন কামিনী, হাবিবা, আপেল মাহমুদ সবুজ, প্রদিপ মজুমদার।

থিয়েটার ইউনিটের পরিবেশনায় ইমদাদুল হক মিলনের গল্প এবং নাজমা আক্তারের নির্দ্দেশনায় নাটক “১৯৭১” মঞ্চস্থ হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আবির, নাইমা, কামিনী, সাহাদ, মুশা, হ্রদয়, আরাফাত, সাগর, শাহাজাহান ।

সংগীত পরিবেশন করেন মাগুরার খ্যাতিম্যান শিল্পি সাইফুল ইসলাম হিরোক, শিপ্রা দাস, হাসিয়ারা হাসি, কৃষ্ণা রুদ্র, জিহাদ, থিম, বিপুল, অর্পিতা, বৈদ্য নাথ এবং ঝিনাইদহ বিহঙ্গ নাট্য চর্চা কেন্দ্রের লিটন ও তার দল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology