আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:১৯

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় জাতির জনকের প্রতিকৃতিতে জাসদের শ্রদ্ধা নিবেদন

মাগুরা প্রতিদিন ডটকম : ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, মাগুরা জেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

সকালে শহরের নোমানি ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফনি এবং জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পুষ্পমালা অর্পণ করা হয়।

১৫ আগস্ট নিহত সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন পর্বে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা জাসদের সহসভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজ, জাসদ নেতা আনিসুর রহমান, জাসদ  ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে জাতীয় শোক দিবসে জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম এক বিবৃতিতে বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার হওয়ার মধ্য দিয়ে ইতিহাসের দায় সম্পন্ন হয়েছে। এখন দেশে সুশাসনের লড়াইকে এগিয়ে নিতে হবে। বঞ্চিত মানুষের অধিকারের কথা বঙ্গবন্ধু বারবার বলে গেছেন। সেই অধিকার প্রতিষ্ঠা হলে মুক্তিযুদ্ধের চেতনা আরও বেশি দৃশ্যমান হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology