আজ, বুধবার | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

মাগুরায় জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে সরকারি দলের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করেছে মাগুরা জেলা জাতীয় পার্টি।

বেলা ১১ টায় মাগুরা জজকোট প্রাঙ্গণ থেকে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসানের নেতৃত্বে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের চৌরঙ্গীমোড়ে আয়োজিত মানববন্ধন সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের শতশত নেতা-কর্মী অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন মাগুরা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খান রবিউল হক মিঠু, যুগ্ম আহ্বায়ক সিরাজুস সাইফ, জেলা জাতীয় পার্টির নেতা আবদুর রশিদ সহ আরো অনেকে।

বক্তারা জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদেরের নামে দায়েরকৃত মামলাকে জাতীয় পার্টির বিরুদ্ধে সরকারি দলের ষড়যন্ত্র উল্লেখ করে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

এ সময় নেতৃবৃন্দ লাগামহীন দূর্ণীতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ রাষ্ট্র পরিচালনায় সরকারি দলের ব্যর্থতা তুলে ধরে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology