আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১৪

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় জাতীয় শ্রমিক জোটের জেলা কমিটি গঠন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জাতীয় শ্রমিক জোটের জেলা কমিটি গঠিত হয়েছে। শুক্রবার শাহিনুর রহমান মুন্নাকে সভাপতি এবং তসিকুল ইসলাম সেন্টুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

শুক্রবার দুপুরে মাগুরা জেলা জাসদ কার্যালয়ে জাতীয় শ্রমিক জোটের জেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা জাসদ নেতা মিঞা ওয়াহিদ কামাল বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রিয় সদস্য জাহিদুল আলম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, জাতীয়  আইনজীবী পরিষদের নেতা এডভোকেট মিজানুর রহমান ফিরোজ, জাসদ ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি শাহিনুর রহমান মুন্নাকে সভাপতি এবং তসিকুল ইসলাম সেন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে সকলের সামনে পরিচয় করিয়ে দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology