আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৩

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় জাসদের উদ্যোগে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক : মাগুরা জেলা জাসদের উদ্যোগে গত এক সপ্তাহে মাগুরা, শ্রীপুর এবং মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রাম, হাট বাজারে প্রায় ২ হাজার সাধারণ মানুষের মাঝে জাসদের লোগো সম্বলিত মাস্ক বিতরণ করা হয়েছে।

জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীর নেতৃত্বে মাস্ক বিতরণে অংশ নেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ফিরোজ, শ্রীপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নুরুল আমিন, নারী বিষয়ক সম্পাদক এডভোকেট আমেনা খাতুন লাবণীসহ অন্যান্য নেতৃতবৃন্দ।

জেলা জাসদের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে মাস্ক পরতেই হবে। কিন্তু গ্রামের সাধারণ জনগণ এখনও মাস্ক পরছে না। মানুষকে একটু সচেতন ও সহায়তা করতেই এই উগ্যোগ গ্রহণ করা হয়েছে।

মাগুরা জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবতী বলেন, মানুষকে সচেতন ও সহযোগিতা করার বিকল্প নেই। মাস্ক না পরার কারণে গ্রামে এখন প্রচুর মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। করোনায় আক্রান্তরা চিকিৎসা খরচ যোগাতে গিয়ে হিমশিম খাচ্ছে। অনেক পরিবার করোনায় আক্রান্ত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology