আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:১১

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় যথাযথ মর্যাদায় জাসদের একুশ পালন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ যথাযথ মর্যাদার সঙ্গে নানা কর্মসূচির মধ্য দিয়ে একুশ পালন করেছে।

৫২’র ভাষা শহীদদের স্মরণে জাসদের গৃহিত কর্মসূচির মধ্যে ছিল একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং ভোরে প্রভাত ফেরিতে অংশ গ্রহণ।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় নেতা জাহিদ আলমের নেতৃত্বে মাগুরা জেলা জাসদের নেতা-কর্মীরা রাত ১২ টার পর মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল ৭টায় শহরের থানা পাড়া থেকে বের করা হয় প্রভাত ফেরি। এতে জেলা জাসদের হাজারো নেতা-কর্মী অংশ নেন।

এছাড়া ভাষা শহীদদের স্মরণে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় নেতা জাহিদ আলম, জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তিসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology