আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:২১

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় জাসদ জাতীয় নারী জোটের উদ্যোগে নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে জাসদের সহযোগী সংগঠন মাগুরা জেলা জাতীয় নারী জোটের উদ্যোগে ৮ মার্চ মঙ্গলবার মাগুরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে শহরের কলেজ পাড়াস্থ জাসদ কার্যালয়ে মাগুরা জেলা নারী জোটের আহবায়িকা অ্যাডভোকেট আমেনা খাতুন লাবণীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন সমাপ্তি বিশ্বাস, হালিমা খাতুনসহ অন্যান্যরা।

সভায় অ্যাডভোকেট আমেনা খাতুন লাবণী বলেন, অর্থনৈতিকভাবে দেশ অনেক এগিয়ে গেলেও নারীরা এখনও বৈষম্য ও বঞ্চনার শিকার। পরিবার, সমাজ সবখানেই নারীরা বিভিন্নভাবে অধিকার বঞ্চিত হচ্ছে। একই সাথে নারী নির্যাতন ও হয়রানিও বাড়ছে। এ অবস্থায় নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সবাইকে কাজ করতে হবে।

সমাপ্তি বিশ্বাস বলেন, নারীরা এখন সর্বক্ষেত্রে কাজ করছে। রাজনীতিতেও নারীর অংশগ্রহণ বাড়ছে। ক্ষুদ্র ব্যবসাসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে আগের তুলনায় নারীরা বেশি অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। কিন্তু একই সাথে নারীর প্রতি হয়রানিও বাড়ছে। নারীকে তাই তাঁর দাবি আদায়ে আরো প্রতিবাদী হতে হবে।

হালিমা আক্তার বলেন, নারীর প্রতি বৈষম্যরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে। ঘরে-বাইরে সবখানে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারীর অর্থনৈতিক বঞ্চনা কমিয়ে আনতে হবে।

আলোচনা সভার আগে শহরে জাতীয় নারী জোটের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology