আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩৫

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুপুরে শহরের ইসলামপুর পাড়ায় বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ত্রাণ ও পূণবাসন বিষয়ক সম্পাদক এডভোকেট নেওয়াজ হালিমা আরলি।

জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপি’র আহবায়ক আলী আহম্মদ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আহসান হাবীব কিশোর, সদস্য সচিব আকতার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি আব্দুর রহিম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের নানা অসঙ্গতি তুলে ধরে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology