আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪৭

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় ট্রাক চাপায় কৃষকলীগ নেতা মিসরুল হকের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জেলা কৃষক লীগ নেতা মিসরুল হক মনু’র (৫২) মৃত্যু হয়েছে।

তিনি মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হকের ছেলে।

একটি ভেটেরিনারি ঔষধ কোম্পানীতে চাকরিরত মিসরুল হক বৃহস্পতিবার সন্ধ্যায় শালিখার আড়পাড়া এলাকা থেকে মটর সাইকেল চালিয়ে মাগুরা শহরে ফিরছিলেন। পথে সন্ধ্যা ৬টার দিকে মাগুরা শহরের ভায়না টিএন্ডটি অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিসরুল হক মাগুরা জেলা কৃষকলীগের মৎস্য ও প্রাণি বিষয়ক সম্পাদক।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। তবে তাকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology