আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৪১

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় ডাক্তার মুরাদের নামে বিএনপি’র আইনজীবী ফোরামের মামলা দায়ের

মাগুরা প্রতিদিন ডটকম : বহিস্কৃত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান সহ দুইজনের বিরুদ্ধে মাগুরায় মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার মাগুরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট রোকনুজ্জামান খান সিনিয়র জুডিয়িাশাল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন।

মামলায় বাদী এডভোকেট রোকনুজ্জামান খান অভিযোগ করেছেন, গত ১ ডিসেম্বর এক স্বাক্ষাতকারে ডাক্তার মুরাদ হাসান উদ্যেশ্যমূলকভাবে জিয়া পরিবার ও ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচীপূর্ণ নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছেন। যা পরবর্তীতে মুরাদ হাসানের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করা হয়।

অন্যদিকে ডাক্তার মুরাদ হাসানের বক্তব্য ধারণ করে মহিউদ্দিন নামে এক ব্যক্তি ইউটিউবে আপলোড করেছেন।

এই ঘটনাটি অশালীন মিথ্যাচার, নারী বিদ্বেষী ও নারীর প্রতি অবমাননামূলক বলে দাবির পাশাপাশি  এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি এবং ইউটিউবার মহিউদ্দিনের নামে মামলাটি দায়ের করেছেন বলে জানান মামলাটির বাদী এডভোকেট রোকনুজ্জামান খান।

জবানবন্ধী গ্রহণ শেষে মামলাটির আদেশের জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology