আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:০৪

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় ডা. মাসুদুল হকের বিরুদ্ধে মানববন্ধন সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার জাহান ক্লিনিকের মালিক ও পরিচালক মাসুদুল হকের অপচিকিৎসা বন্ধ এবং শাস্তির দাবিতে মঙ্গলবার মানববন্ধন সমাবেশ এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি দেয়া হয়েছে।

বিক্ষুব্ধ মাগুরাবাসির ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন ক্লিনিক মালিকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

সকাল সাড়ে ১০ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ডা. মাসুদুল হকের বিরুদ্ধে নানা অপচিকিৎসার উদাহরণ তুলে ধরে বক্তব্য রাখেন ডা. বাবুল রশিদ, মাগুরা জেলা ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মিরাজ, উচ্ছ¦াস জামান রাব্বি, এনামুল হক, নুর ইসলাম, হুমায়ুন কবিরসহ আরো অনেকে।

বক্তারা মাগুরা শহরে প্রতিষ্ঠিত জাহান ক্লিনিকের মালিক ও পরিচালক ডা. মাসুদুল হককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন। এ সময় মাগুরা জেলা প্রশাসক আলি আকবর বিষয়টির সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন বিক্ষোভকারীদের।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology