আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৩

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরায় ডেঙ্গু আক্রান্ত রোগির সংখ্যা বাড়ছেই

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শুক্রবার নতুন করে আরো ৪ জন ডেঙ্গু রোগি ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ জন। তবে এদের মধ্যে ৭ জন ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে চলে গেছেন। বর্তমানে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ১৪ জন এবং মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন চিকিত্সা নিচ্ছেন।

শুক্রবার আক্রান্ত হয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন সদর উপজেলার শত্রুজিতপুর গ্রামের আবদুস সালামের ছেলে উজ্জ্বল হোসেন (৩৪), কুষ্টিয়ার আবদুল্লাহ হেল কাফির মেয়ে রোকাইয়া (২৯), মহম্মদপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের হারুনর রশিদের ছেলে হৃদয় (২৩) এবং একই উপজেলার দাতিয়াদহ গ্রামের খলিলুর রহমানের ছেলে নুর মোহাম্মদ (২৮)। তাদেরকে মাগুরা সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

আক্রান্ত রোগিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশই আক্রান্ত হয়েছেন মাগুরা জেলার বাইরে থেকে। বিশেষ করে ঢাকায় অবস্থানকালিন বেশি সংখ্যাক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে তারা জানিয়েছেন।

মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানিয়েছেন, ডেঙ্গু রোগির চিকিৎসার জন্যে মাগুরায় সব ধরণের ব্যবস্থা রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছুই নেই। তবে সকলকে সতর্ক থাকতে হবে।

মাগুরায় সরাসরি ডেঙ্গু জীবানু পরীক্ষার কিটের অভাব ছিল। কিন্তু ১৪৫টি কিট পাওয়া গেছে। যার মধ্যে ৪০ টি কিট ইতোমধ্যেই মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে দেয়া হয়েছে। এছাড়াও অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে দেয়ার পরও কিছু রয়ে গেছে। তারপরও জরুরী মুহূর্তের কথা ভেবে আরো কিট চেয়ে আবেদন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology