আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:০৬

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় ঢাকা থেকে ফেরা আরো এক যুবক করোনা আক্রান্ত গ্রাম লক ডাউন ঘোষণা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় আরো এক যুবকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তিনি ঢাকার আশুলিয়ায় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। তার বাড়ি জেলার শ্রীপুর উপজেলার জোত শ্রীপুর গ্রামে। ইতোমধ্যে ওই গ্রামটিকে লক ডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে বুধবার মাগুরা সদরের আঠারোখাদা ইউনিয়নের মৃগিডাঙ্গা গ্রামে প্রথম করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়।

১৭ এপ্রিল এই যুবক সহ মোট্ ৬ জন আশুলিয়া থেকে একটি মাইক্রোবাসে করে মাগুরায় ফিরে আসে। গ্রামে ফেরার খবর পেয়ে মাগুরা জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

পরে বুধবার ওই ৬ জনের মধ্যে ৪ জনের নমুনা পরীক্ষার জন্যে যশোর পিসিআর ল্যাবে পাঠানো হলে তাদের মধ্যে মৃগিডাঙ্গা গ্রামে এক জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। ওই ঘটনার পর বাকি দু’জনের নমুনা পরীক্ষা করা হলে বৃহস্পতিবার জোত শ্রীপুর গ্রামের এই যুবকটি শনাক্ত হয়।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম জানিয়েছেন, কমিউনিটিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া থেকে রক্ষা করতে আক্রান্ত ওই দুই যুবকের সংস্পর্ষে যারা ছিল তাদেরকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা চলছে। এছাড়া ওই গ্রাম দুটি ইতোমধ্যেই লক ডাউন করে সকলকে  স্বাস্থ্য বিভাগের দেয়া নির্দেশনাবলী মেনে চলার জন্যে বলা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology