আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৩

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় তিনদিন ব্যাপী একুশে বই মেলার উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী একুশে বই মেলা শুরু হয়েছে।

সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে আয়োজিত এ বই মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় সাহিত্যিকদের প্রকাশিত বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

তিনদিন ব্যাপী এ একুশে বই মেলায় ১৬টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়া মেলার নির্ধারিত মঞ্চে প্রতিদিন তথ্যভিত্তিক বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology