আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৩৫

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় ত্রিমাত্রিক ফাউন্ডেশনের কম্বল বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় এসএসসসি-২০০৩ ব্যাচ পরিচালিত ত্রিমাত্রিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে তারা জেলা শহর ও শহরতলীর ১শত অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন।

মাগুরা এজি একাডেমি স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে এসব কম্বল তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।

অন্যন্যের মধ্যে সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাঘবদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর মকবুল হোসেন মাকুলসহ সম্মানীয় ব্যক্তিবর্গ ও অথিতিগণ উপস্থিত ছিলেন।

দেশে শৈত প্রবাহে এবং ঘন কুয়াশায় জেকে বসা হিমেল বাতাসে মানুষের জীবন যখন জুবুথুবু অবস্থা সেই রকম পরিস্থিতিতে ত্রিমাত্রিক ফাউণ্ডেশনের এই উদ্যোগকে খুবই প্রশংসনীয় বলে সংগঠনটির সঙ্গে জড়িতদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন এ অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি সাইফুজ্জামান শিখর।

ত্রিমাত্রিক ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোরসালিন শুভ বলেন, আমরা ২০০৩ ব্যাচের বন্ধুরা মিলে এই ফাউন্ডেশন পরিচালনা করে আসছি। সংগঠনটির মাধ্যমে জেলার সাধারণ মানুষের পাশে থাকতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজের ইচ্ছা রয়েছে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আত তারিক জানান, আমরা আজকের কর্মসূচিসহ মোট তিনটি ধাপে কম্বল বিতরণ করার সুযোগ পেয়েছি। এই ধারা অব্যাহত রাখতে চাই।

অনুষ্ঠানে ত্রিমাত্রিক ফাউন্ডেশনের প্রায় ৪০ জন্য সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology