আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫৭

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরায় দরিদ্রদের মধ্যে ১ টাকায় ঈদ সামগ্রি বিতরণ করলেন এমপি শিখর

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা যোদ্ধা সংগঠনের পক্ষ থেকে শহরের দরিদ্র ১১০টি পরিবারের মধ্যে এক টাকার বিনিময়ে দেয়া হলো মুরগিসহ ব্যাগভর্তি ঈদের বাজার।

এসব ঈদ বাজারের মধ্যে রয়েছে চাউল, চিনি, সেমাই, দুধ, গরম মশলা, পেয়াল, সাবান, তেল এবং জীবিত একটি মুরগি।

শনিবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাস্কেট বল গ্রাউণ্ডে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর অতিথি হিসেবে উপস্থিত থেকে শহরের এসব গরীব পরিবারের মধ্যে ঈদ সামগ্রি বিতরণ করেন।

করোনা যোদ্ধা মাগুরা-নামে একটি যুব সংগঠন গত একমাস ধরে জেলা শহরের বিভিন্ন এলাকায় এক টাকার বিনিময়ে গরীব অসহায় মানুষের মাঝে ইফতারি বিতরণ করে আসছে।

আজকের ঈদ বাজার সামগ্রি বিতরণের মধ্যে দিয়ে সংগঠনটি নিজেদের এক মাসের কর্মসূচি শেষ করলো।

ঈদ সামগ্রি বিতরণকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর মাসব্যাপী নেয়া এমন উদ্যোগের জন্যে মাগুরার করোনা যোদ্ধা সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি প্র্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্যে সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology