আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৪

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় দরিদ্রদের মাঝে ইয়েস বাংলাদেশের ঈদ সামগ্রি বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ঈদকে সামনে রেখে হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবি সংগঠন ‘ ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনাবিলিটি-ইয়েস বাংলাদেশ।

মঙ্গলবার সকাল ১১ টায় শহরের শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থগার প্রাঙ্গণে ‘ইয়েস বাংলাদেশের ‘ ইয়েস ফর হিউম্যানিটি’ প্রজেক্টের আওতায় উপহার সামগ্রী বিতরণকালে ইয়েস বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শোভন শাহরিয়ার ও ইয়েস বাংলাদেশের মাগুরা জেলা ভলান্টিয়ার সাবিনা খাতুন এবং রাহিবুজ্জামান উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে পোলয়ার চাল, সেমাই, তৈল, চিনি, মুশুরের ডাল, প্যাকেট গুড়া দুধ, গরম মশলা, আলু, সাবান, পেয়াজ ও লবণ।

ইয়েস বাংলাদেশ ইয়েস ফর হিউম্যানিটি’ প্রজেক্টের এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার তুলে দিচ্ছে। তারই অংশ হিসেবে মাগুরা জেলাতেও ঈদ উপলক্ষে ৪০ টি পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology