আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২১

ব্রেকিং নিউজ :
মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ

মাগুরায় দুদমল্লিক বালিকা বিদ্যালয়ের সূবর্ণজয়ন্তী উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সূবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে।

এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীরা আনন্দর‌্যালি বের করে। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে শেখ কামাল ইনডোর স্টেডিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শান্তির প্রতিক হিসেবে ওড়ানো হয় পায়রা। পরে সাবেক মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং দেশগঠনে শপথ বাক্য পাঠ করান মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহাদাত হোসেন মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান বীরমু্ক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আব্দুল নঈম প্রমুখ।

দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মৃতিচারণ, আড্ডা, র‌্যাফেল ড্রসহ নানা উৎসবের আয়োজন করা হয়েছে। রয়েছে স্থানীয় ও ঢাকার শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

৫০ বছর পূর্তির এ উৎসবে বিদ্যালয়ের ৭ শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology