আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:০৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় দ্বিতীয় পর্যায়ে ১৯৫ পরিবারকে ঘর প্রদান

মাগুরা প্রতিদিন ডটকম : মুজিববর্ষ উপলক্ষে মাগুরায় দ্বিতীয় পর্যায়ে ১৯৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর প্রদান করা হয়েছে।

রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরাসহ দেশের সকল জেলায় একযোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে মাগুরা জেলার ৪ উপজেলায় উপকারভোগীদের মাঝে ঘরের জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবীরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি।

অন্যদিকে মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ঘর বরাদ্দ কার্যক্রমে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ হেল কাফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল প্রমুখ।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক মাগুরায় মোট ১৯৫ টি ঘরের মধ্যে সদর উপজেলায় ৩৫টি, শ্রীপুরে ৪০টি, শালিখায় ৮০টি এবং মহম্মদপুর উপজেলায় ৪০টি ঘর পেয়েছেন উপকারভোগীরা।

প্রতিটি পরিবারের নামে ২ শতক খাস জমি বরাদ্দ দিয়ে এ সকল ঘর নির্মাণ করা হয়েছে। যেখানে প্রতিটি ঘর নির্মাণের জন্য ব্যয় হয়েছে ২ লাখ টাকা।

 

এর আগে মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে মাগুরা জেলার চার উপজেলায় ১১৫ টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology