আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২০

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত

মাগুরা প্রতিদিন ডটকম : করোনা প্রাদূর্ভাবের কারণে সকল প্রকার জমায়েত নিষিদ্ধ হলেও মাগুরায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নির্বিঘ্নে বসছে গবাদি পশুর হাট।

সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কোনো প্রকার উৎসাহ দেখা যাচ্ছে না। অন্যদিকে জেলা প্রশাসনের কর্মকাণ্ডও কেবল প্রচার মাইক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ জারির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।

সরজমিনে বুধবার বিকালে সদর উপজেলার কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে গিয়ে দেখা যায় সেখানে জমেছে বিশাল গরু ছাগলের হাট।

আসন্ন কোরবাণির ঈদকে সামনে রেখে সেখানে যেমন অধিক সংখ্যক গবাদি পশু উঠেছে। তেমনি ক্রেতা-বিক্রেতাদের আধিক্য দেখা যায়। অথচ স্বাস্থ্যবিধি মানছেন না কেউই।

এ বিষয়ে কাটাখালি হাটের ইজারাদার হাফিজুল হাবিব বাবলুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

তবে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির জানান, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সকল প্রকার প্রচারণা চালানো হচ্ছে। সামনে ঈদ। হাটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে খুব শিগগিরই স্থানীয় ইজারাদারদের সঙ্গে বৈঠকে বসা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology