আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৩২

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরায় নতুন করে পুলিশের এএসআই এবং স্বাস্থ্য কর্মীসহ ৪ জন করোনায় আক্রান্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মঙ্গলবার তিন পুলিশ সদস্য এবং এক স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে পুলিশের একজন উপ-পরিদর্শক ও দুই কনস্টেবল জেলার শালিখা থানায় কর্মরত। আক্রান্ত অপরজন মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য প্রশাসনে কর্মরত আছেন।

মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে নমুনা পরীক্ষায় তাদের করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়।

এই নিয়ে মাগুরায় মোট ১৫ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মাগুরা সদরে ৫ জন, শ্রীপুর উপজেলায় ৪ জন, শালিখা ৫ জন এবং মহম্মদপুর উপজেলাতে ১ জন আক্রান্ত। আক্রান্তদের মধ্যে সদর ও শ্রীপুর উপজেলার ৩ জন ইতোমধ্যে সুস্থ্য হয়ে যাওয়ায় তাদেরকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে।

মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, আক্রান্ত প্রতিটি রোগির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। ঢাকার আশুলিয়া এবং নরসিংদি থেকে ফিরে আসা তিনযুবকের নমুন পরীক্ষায় পজিটিভ পাওয়া গেলে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা দেয়া হয়। ইতোমধ্যে তারা সুস্থ্য হয়ে যাওয়ায় এবং নতুন করে নমুনা পরীক্ষায় নেগিটিভ হওয়ায় তাদেরকে কোয়ারেন্টাইনমুক্ত করা হয়েছে।

সংক্রমিত অন্যান্যদের নিয়মিত তদারকির মধ্যে রাখা হয়েছে। তারাও সুস্থ্য হয়ে উঠবেন এমনটি প্রতাশা করছেন তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology